মহাপৃথিবী (১৯৪৪)
পৃষ্ঠা: 32
ISBN: 98470343007375
বইয়ের পরিচয়
উইকিপিডিয়া থেকে
মহাপৃথিবী (ইংরেজি: Môhaprithibi) কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ); প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯২৭), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ দাশ। মহাপৃথিবী’র সবচেয়ে বিখ্যাত কবিতা আট বছর আগের একদিন। জীবনানন্দ দাশ এই কাব্যটি কবি প্রেমেন্দ্র মিত্র ও সঞ্জয় ভট্টাচার্যকে উৎসর্গ করেছিলেন। ‘রয়াল’ আকারের ৪৮ পৃষ্ঠার গ্রন্থটির জন্য জীবনানন্দ দাশ ৩৫টি কবিতা বাছাই করিয়াছিলেন। পরবর্তীকালে অন্যান্য প্রকাশক ও সম্পাদক এ কাব্যগ্রন্থে নতুন কবিতা সংযোজন করেছেন। কবির মৃত্যুর পর ১৯৭০ খ্রিষ্টাব্দে কলকাতার সিগনেট প্রেস কর্তৃক প্রকাশিত মহাপৃথিবী’র সংস্করণে কবিতার সংখ্যা ৩৯। আরো উল্লেখ্য যে, এ সংস্করণ থেকে বনলতা সেন-এর ১২টি কবিতা বাদ দেয়া হয়েছে।
উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗Goodreads থেকে
ঝরা পালক কবি জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ। ১৯২৭ খ্রিস্টাব্দে (১৩৩৪ বঙ্গাব্দ) ভারতের কলকাতা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে মোট পঁয়ত্রিশটি কবিতা অন্তর্ভুক্ত রয়েছে। কবিতাগুলোর শিরোনাম হলোঃ আমি কবি—সেই কবি নীলিমা নব-নবীনের লাগি কিশোরের প্রতি মরীচিকার পিছে জীবন-মরণ দুয়ারে আমার বেদিয়া নাবিক বনের চাতক—মনের চাতক সাগর-বলাকা চলছি উধাও কদিন খুঁজেছিনু যারে আলেয়া অস্তচাঁদে ছায়া-প্রিয়া ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল কবি সিন্ধু দেশবন্ধু বিবেকানন্দ হিন্দু-মুসলমান নিখিল আমার ভাই পতিতা ডাহুকী শ্মশান মিশর পিরামিড মরুবালু চাঁদিনীতে দক্ষিণা সে কামনা নিয়ে স্মৃতি সেদিন এ-ধরণীর ওগো দরদিয়া সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়
সূত্র: Goodreads ↗