মহিষকুড়ার উপকথা ও একটি খামারের গল্প বইয়ের প্রচ্ছদ

মহিষকুড়ার উপকথা ও একটি খামারের গল্প

লেখক: অমিয়ভূষণ মজুমদার

পৃষ্ঠা: 127

ISBN: 9788129527219

বইয়ের পরিচয়

বই এর প্রথম ফ্লাপ‘গল্পটা এক অকিঞ্চনের একমাত্র রত্ন সেই রমণী ও তার গর্ভজাত আত্মজকে হারিয়ে ফেলা। যে শব্দ জানে না, প্রেম শব্দটাকেই শোনেনি, সুতরাং ভাষা-উলঙ্গ এক নিছক মানুষের most fundamental দাঁড়ানোর জায়গা (Adam এর যদি Eve হারিয়ে যেত?) হারিয়ে ফেলা। তার তুলনায় জমি, জিরাত, জমির রাজনীতি এ সবই অকিঞ্চিৎকর নয়? প্রবঞ্চনার গভীরতম খাদে পড়েছে আসফাক । তার নালিশ ‘বেতন না পাওয়ার' ভাষা নেয়, সেজন্য সে নিজেকে সাবাসও দেয় কিন্তু মোষ হয়ে যায়। আদিমপুরুষের সেই যন্ত্রণায় আঁড় আঁড় করে ডেকে ওঠে, সে কি জমিজিরাত-বেতনের যন্ত্রণায়, নাকি ঘাস ফুলে কার পিতলের নাকফুল দেখে ? বর্তমানে, সেই চল্লিশের দশক থেকেই শুরু, সাহিত্যসমালোচনা করতে গিয়ে জমিজিরাত-বেতন নিয়েই আমরা মাথা ঘামাই। যেন মানুষের সেই দৃশ্যমান খোলসের ভিতরে মানুষ নেই, তার রক্ত-স্তম্ভিত হৃদয় নেই। জমিজিরাতের মালিক যাকে castrated করে দিয়েছে তার কথা? এখানে বিদ্রোহটা জমিজিরাতের অব্যবস্থার বিরুদ্ধে নয়, জমিজিরাত যার খোলস হতে পারে সেই ভিতরের মানুষটার castration এর যন্ত্রণা। এ দিকটা আমরা দেখতে পাই না আমরা এমন সমাজ-সচেতন! '

লেখক পরিচিতি

অমিয়ভূষণ মজুমদার

1918 – 2001

অমিয়ভূষণ মজুমদার (মার্চ ২২, ১৯১৮ — জুলাই ৮, ২০০১) ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক এবং নাট্যকার। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তার সাহিত্যকর্ম ব্যাপ্ত ছিল। তার সাহিত্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। তিনি ১৯৮৬ খ্রিষ্টাব্দে তাঁর 'রাজনগর' উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →