বইয়ের পরিচয়

ভূমিকালেখালেখি নিয়ে আমার কিছু মৌলিক সমস্যা আছে। আমি প্রায়ই একই নাম ব্যবহার করি।সম্পূর্ণ উপন্যাস কিন্তু পাত্র-পাত্রীর একই নাম (নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার) পাত্র-পাত্রীর নাম ভিন্ন কিন্তু ঘটনার স্থান এবং কাল এক(নীল অপরাজিতা, তুমি আমায় ডেকেছিলে ছূটির নিমন্ত্রণে) পাঠকরা খানিকটা হলেও বিভ্রান্ত হন(আমি নিজেই হই, পাঠকরা তো হবেনেই) অনেক চেষ্টা করেও নিজেকে এই ত্রুটি থেকে মুক্ত করতে পারিনি, সম্ভবত এটা আমার জন্মত্রুটি যা থেকে মুক্ত হওয়া সম্ভব না।‘মীরার গ্রামের বাড়ি’ উপন্যাসের শুরুটা পাঠকদের আমার আরেকটি উপন্যাসের শুরু মনে করিয়ে দেবে (শ্রাবণ মেঘের দিন) সেখানেও দুই বোন নিয়ে গল্প গুরু হল-শাহানা, নীতু। এখানেও দুই বোন-মীরা এবং শেফা। মিল এই পর্যন্তই। ভূমিকায় ব্যাপারটা উল্লেখ না করলেও হত। উল্লেখ করলাম কারণ মীরার গ্রামের বাড়ি যখন লিখতে শুরু করলাম তখন আমার মেজো মেয়ে খুব হৈচৈ শুরু করল। রাগী-রাগী গলায় বলল-এটা কী করছ? আবারো আগের মতো? আমি মেয়েকে বললাম, কাঠামো কোনো ব্যাপার না মা-কাঠামোর ভেতরের ব্যাপারটাই মূল।সব মানুষের শরীর মোটামুটি একই রকম, কিন্তু মন?মীরার গ্রামের বাড়িতে আমি কিছু যুক্তি ব্যবহার করেছি, যা সম্পূর্ণই আমার যুক্তি। এই কথাটা বলা দরকার।হুমায়ূন আহমেদধানমণ্ডি, ঢাকা

লেখক পরিচিতি

হুমায়ূন আহমেদ

1948 – 2012

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ – ১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। মিসির আলি এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পলিমার রসায়ন শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরবর্তীকালে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে ১৯৭২ সালে প্রকাশিত হয়। সত্তর দশকের সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তার গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তার অভূতপূর্ব সৃষ্টি হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →