বইয়ের পরিচয়

"মেমসাহেব" বইটি সম্পর্কে কিছু কথা:মানুষের জন্ম যেমন আকস্মিক রহস্যময় অনিশ্চয়তায় ভরা, জন্মের পরও তার ব্যতিক্রম হয় না। কখন কার জীবন হাসিতে গানে আনন্দে ভরে উঠবে বা কখন কে মহাদুর্যোগের মুখােমুখি। হবে, তা আমরা কেউ জানি না। জানি না কে সার্থক হবে বা ব্যর্থ হবে, কে সুখী হবে বা কে সারাজীবন পদে পদে দুঃখ পাবে। তবু আমরা স্বপ্ন দেখি এই জীবন এই পৃথিবী নিয়ে। তাই বােধহয় আমরা সবাই অতি শৈশবেই মায়ের বুকের দুধ খেতে খেতে বার বার বিস্ময়মুগ্ধ স্বপ্নাতুর দৃষ্টিতে তাকাই নতুন পৃথিবীর দিকে। তখন থেকেই কি মানুষ স্বপ্ন দেখতে শুরু করে ?

লেখক পরিচিতি

নিমাই ভট্টাচার্য

1931 – 2020

নিমাই ভট্টাচার্য (১০ এপ্রিল ১৯৩১ - ২৫ জুন ২০২০) একজন ভারতীয় বাঙালি লেখক, সাংবাদিক।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →