বইয়ের পরিচয়

"রত্নগর্ভা" বইটিতে লেখা কিছু অংশ:আজ সকাল থেকেই ঝিরঝিরিয়ে বৃষ্টি এক আকাশ মেঘ থেকে ঝরেই চলেছে। এরকম দিনে বাইরে বেরোতে কারই বা ভাল লাগে ! অর্জুন নিজের বিছানায় শুয়ে ছিল চুপচাপ। এখন দুপুর জানলার বাইরে মরা আলো । কবিরা হয়তো একেই বাদলের দিন বলে সুন্দর লাইন লেখেন, কিন্তু আজ অর্জুনের মাটিতে পা রাখতে একটুও ইচ্ছে করছিল না। দুপুরের খাওয়ার পর ঘুমের অভ্যেস তার কোনওকালে নেই বলেই এখন ঘুমটাই যা আসছিল না। এই সময় টেলিফোনটা বেজে উঠল ।হ্যাঁ, এই বাড়িতে টেলিফোন এসেছে মাসতিনেক। জলপাইগুড়িতে এখন অনেক বাড়িতেই ফোন। দরখাস্ত করতেই কর্তৃপক্ষ খাতির করে বসিয়ে দিয়ে গেছেন যন্ত্রটা। ওটা আসায় লাভ হয়েছে অনেক। আবার বাজে ফোনও আসছে বিস্তর। অর্জুন টেলিফোনটার দিকে তাকাল। এর মধ্যে চারবার আওয়াজ করেছে যন্ত্রটা। বিছানা ছেড়ে ওঠার আলস্যটাকে সরাতে-সরাতে সে মায়ের গলা শুনতে ফেল, “কী রে, ঘুমিয়ে পড়লি নাকি?”অর্জুন উঠল রিসিভার তুলে গম্ভীর গলায় বলল….

লেখক পরিচিতি

সমরেশ মজুমদার

1942 – 2023

সমরেশ মজুমদার (১০ মার্চ ১৯৪২ – ৮ মে ২০২৩) একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ সহ বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা। তিনি বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকের কাহিনিকার। শহরকেন্দ্রিক জীবনের আলেখ্য বারবার উঠে এসেছে তাঁর লেখায়। যে কারণে তাকে আপাদমস্তক ‘আরবান’ লেখক বলে অনেক সময় বর্ণনা করা হয়। তিনি ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →