বইয়ের পরিচয়

“রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি” বইটির ফ্ল্যাপের কথা :মফশ্বল শহর সুন্দরপুর ছবির মতোই সুন্দর। প্রকৃতির শোভা ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই বললেই চলে কিন্তু সবাই জানে রবীন্দ্র এখানে কখনও খেতে আসেন নি! কেন আসেন নি তারচেয়েও বড় কথা কেন অনেকেই সেখানে ছুটে আসে! এক আগন্তুক এসে হাজির হলো সেই সুন্দরপুরে। তার গতিবিধি অস্পষ্ট আর রহস্যময়। সে যেটা জানতে চায় সেটা ওখানকার খুব কম লোকেই জানে। আর যখন সেটা জানা গেলো তখন বেরিয়ে এলো রোমহর্ষক এক কাহিনী! পরিহাসের ব্যাপার হলো সেই রোমহর্ষক কাহিনী বলার মতো সুযোগ সত্যি কঠিন!

লেখক পরিচিতি

মোহাম্মদ নাজিম উদ্দিন

মোহাম্মদ নাজিম উদ্দিন একজন বাংলাদেশী লেখক ও প্রকাশক। ইংরেজিতে বিশেষ পারদর্শিতা থাকায় লেখালেখির প্রথমদিকে তিনি বেশকিছু জনপ্রিয় ইংরেজি উপন্যাস অনুবাদ করেন এবং পরবর্তীতে তারই অনুপ্রেরনায় মৌলিক লেখালেখি শুরু করেন। আর যা তাকে বাংলাদেশ সহ ভারতেও তুমুল জনপ্রিয় লেখক হিসেবে পরিচিত করে তুলে। তার উল্লেখযোগ্য জনপ্রিয় বইগুলোর মধ্যে রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেনি, কেউ কেউ কথা রাখে, কন্ট্রাক্ট অন্যতম।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →