বইয়ের পরিচয়

রুশ উপকথা(কিছু অংশ)সোহাগীসে আজ বহুকাল আগেকার কথা। এক দেশে এক বুড়ো ছিল। আর তার ছিল এক বুড়ি। তাদের ছিল একটি মেয়ে। ওই সম্বল। বুড়ো-বুড়ি দু'জনাতে মনের মিলে সুখে থাকত। বুড়ো-বুড়ি মেয়েকে প্রাণের চেয়েও ভালবাসত। খাটে শুতে দেয় না, পাছে গায়ে লাগে। সারাক্ষণ কোলে-কাঁখেই রাখে। পাড়ার লোকে নাম দিয়েছে সোহাগী।সোহাগী নিজে কুটোটি নাড়ে না। যা চায় হুকুম করে। অমনি হাজির। সকাল হয়, সোহাগী খাট থেকে নামে না। মা আসবে অপেক্ষা করে। মা আসে, কোলে করে তোলে, মুখ ধোয়ায়, জামা ছাড়ায়, চুল আঁচড়ে দেয়, ভাল জামা পরায়। তারপর খাট থেকে তোলে। সাজ পাট হল, এবার কোলে। সারা দিন কোলে কাঁখেই থাকে। বুড়ি মা সারাদিন সংসারের যাবতীয় কাজকম্ম করে। ঘর ধোয় মোছে, রাঁধে বাড়ে। সোহাগী কোলে কাঁখেই ঘোরে।

লেখক পরিচিতি

অজানা

অজান্তে এটি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাস। কমল সরকারের লেখা পারিবারিক গল্পের এই ছবিটি প্রযোজনা করেছেন গায়ত্রী বিশ্লাস। ছবিটির উল্লেখযোগ্য ভুমিয়ায় অভিনয় করেছেন আলমগীর, শাবানা, সোহেল রানা, সুচরিতা, রিয়াজ, সোনিয়া, ইমরান, কাঞ্চি, এটিএম শামসুজ্জামান, অমল বোস, আরিফুল হক ও দিলদার।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →