রূপান্তর - দ্য মেটামরফসিস বইয়ের প্রচ্ছদ

রূপান্তর - দ্য মেটামরফসিস

লেখক: ফ্রানজ কাফকা

পৃষ্ঠা: 80

ISBN: 9789849050889

বইয়ের পরিচয়

গ্রেগর সামসা নামে এক যুবক বিক্রেতার গল্প এটা। সামসা একজন ভ্রাম্যমান বিক্রেতা। একদিন তার জীবনে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। কোনও এক ভোরে ঘুম ভাঙে তার অদ্ভুত এক অনুভূতিতে। রাতারাতি এক মহাপরিবর্তন ঘটে গেছে তার শরীরে। সে মস্ত এক ছপেয়ে পোকায় রূপান্তরিত হয়ে গেছে। ফলে সে হারিয়েছে তার স্বাভাবিক চলাফেরার স্বাধীনতা ও বাকসক্ষমতা। ক্রমে সে দেখল তার পরিবারের প্রাণপ্রিয় সদস্যরা একে একে অনেকটা অসচেতনভাবেই সংসারের এই হঠাৎ করে বদলে যাওয়া সদস্য কিম্ভুত পোকাটির প্রতি বিরক্ত হয়ে উঠেছে। তার বোন গ্রেটে, এমনকী বাবা-মা, এরা সামসার আয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। কিন্তু এখন বাস্তবতা ভিন্ন। সে সক্ষম এক সদস্যর পরিবর্তে হয়ে গেছে ভীষণভাবে পরনির্ভরশীল অক্ষম এক প্রাণীতে। শারীরিক রূপান্তরের ছোঁয়া সামসার মনে তেমন সঞ্চারিত হতে পারেনি। সে তখনও স্বাভাবিক মানুষের মতো চিন্তা করতে পারছে, পারছে বিচার ও বিবেচনা করতে। ফলে সে তার চারপাশে তাকে ঘিরে পরিবারের সদস্যদের সদয় আচরণ ও সহযোগিতার হাতকে চোখের সামনেই বদলে যেতে দেখলো। যে বোন তার দেখভালের দায়িত্ব স্বেচ্ছায় নিজের উপর তুলে নিয়েছিল সে-ই একসময় বিরক্তির চরমে পৌঁছে গেল।এই গল্পের উপজীব্য হয়েছে সমাজ বা পরিবার খুব সূক্ষ্মভাবে বিভাজিত হয়ে যাওয়া, পরষ্পর বিচ্ছিন্ন হয়ে পড়া ও মনের মধ্যে অপরাধবোধের টানাপোড়েন ও আধুনিক সমাজের অপসৃয়মাণ মানবিকতা, ইত্যাদি।

লেখক পরিচিতি

ফ্রানজ কাফকা

1883 – 1924

ফ্রান্ৎস কাফকা (৩ জুলাই ১৮৮৩ – ৩ জুন ১৯২৪) ছিলেন প্রাগের একজন অস্ট্রিয়ান-চেক ঔপন্যাসিক এবং লেখক। তিনি ২০শ শতকের সাহিত্য জগতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। কাফকা জার্মান ভাষায় লেখালেখি করতেন এবং তার কাজ বাস্তবতা ও কল্পনার মিশ্রণ হিসেবে পরিচিত। তার লেখায় সাধারণত বিচ্ছিন্ন নায়করা অদ্ভুত বা অতিপ্রাকৃত পরিস্থিতির সম্মুখীন হয় এবং জটিল সামাজিক ও প্রশাসনিক ক্ষমতার মোকাবিলা করে। তার সাহিত্য alienation (বিচ্ছিন্নতা), existential anxiety (অস্তিত্বমূলক উদ্বেগ), guilt (অপরাধবোধ), এবং absurdity (অযৌক্তিকতা)-এর মতো বিষয় নিয়ে কাজ করে। তার সবচেয়ে পরিচিত রচনাগুলির মধ্যে রয়েছে The Metamorphosis (একটি নভেলা), এবং উপন্যাস The Trial ও The Castle। "Kafkaesque" (কাফকাস্ক) শব্দটি ইংরেজিতে তার লেখার মতো অযৌক্তিক পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। কাফকা জন্মগ্রহণ করেন প্রাগে একটি মধ্যবিত্ত জার্মান ও ইয়িদ্দিশ ভাষাভাষী চেক ইহুদি পরিবারে। সে সময় প্রাগ ছিল অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অস্ট্রিয়ান অংশের অন্তর্গত বোহেমিয়া রাজ্যের রাজধানী (বর্তমানে চেক প্রজাতন্ত্রের রাজধানী)। তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং তার শিক্ষাজীবন শেষ করার পর সম্পূর্ণ সময়ের জন্য কর্মরত ছিলেন। প্রথমে তিনি প্রাগের প্রাদেশিক এবং ফৌজদারি আদালতে দরিদ্রদের মামলার দায়িত্ব পালন করেন, পরে একটি ইতালিয়ান বীমা কোম্পানিতে ৯ মাস কাজ করেন। ১৯০৮ সালে তিনি অস্ট্রিয়ান ইম্পেরিয়াল এবং রয়্যাল ওয়ার্কমেনস অ্যাক্সিডেন্ট ইনস্টিটিউট-এ যোগ দেন এবং পরবর্তী ১৪ বছর সেখানে কাজ করেন। চেকোস্লোভাক প্রজাতন্ত্রের অধীনে একই প্রতিষ্ঠানের উত্তরাধিকারী প্রতিষ্ঠানে তিনি প্রধান আইনি সচিব হিসেবে উন্নীত হন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →