লেখক পরিচিতি
এডগার এলান পো
এডগার অ্যালান পো (জানুয়ারি ১৯, ১৮০৯ – অক্টোবর ৭, ১৮৪৯) একাধারে ছিলেন একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। পো তার লেখা কবিতা, ছোট গল্প এবং বিশেষ করে মৃত্যুর সাথে সম্বন্ধযুক্ত ছোটোগল্প ও রহস্য গল্পগুলোর জন্য সবচেয়ে বেশি পরিচিত। পোকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পুরো আমেরিকান সাহিত্যের রোমান্টিসিজমের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তিনি যে সময় ছোটোগল্প লিখতেন সেইসময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছোটগল্প লেখকের সংখ্যা ছিল নগন্য। এছাড়াও তিনি গোয়েন্দা কথাসাহিত্যের উদ্ভাবক ছিলেন বলে ধারণা করা হয়। শুধু তাই নয় সেইসময়ে সাহিত্যের উদীয়মান ধারা বিজ্ঞানকল্পকাহিনীতে তার অবদান ছিল অনস্বীকার্য। পোই প্রথম মার্কিন লেখক যিনি শুধুমাত্র লেখার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন, ফলত তার জীবন ছিল আর্থিকভাবে অসচ্ছল। পো ১৮০৯ সালে আমেরিকার বোস্টন শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ডেভিড পো এবং মা এলিজাবেথ "এলিজা" পো উভয়েরই পেশা ছিল অভিনয় করা। ১৮১০ সালে তার বাবা পরিবার ত্যাগ করেন চলে যান। এর পরের বছরই তার মা মারা যান। পো অনাথ হয়ে পরেন। এরপর পোকে ভার্জিনিয়ার রিচমন্ডের জন এবং ফ্রান্সেস অ্যালান তাদের কাছে নিয়ে যায়। কিন্তু তারা কখনই পোকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি যদিও ছোট্ট পোর সাথে তাদের সম্পর্ক ভালোই ছিল। পরবর্তীতে বড় হয়ে পো জুয়ায় আসক্ত হন এবং ফলশ্রুতিতে ঋণগ্রস্থ হয়ে পড়েন। জুয়ার দেনা এবং পোয়ের পড়াশোনার ব্যয়কে কেন্দ্র করে জন এবং ফ্রান্সেস অ্যালানের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।
উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →