শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা বইয়ের প্রচ্ছদ

শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা

লেখক: শঙ্খ ঘোষ

পৃষ্ঠা: 209

ISBN: 9788129522603

বইয়ের পরিচয়

“শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা" বইটির ভূমিকা থেকে নেয়াঃঅল্পবয়সে বুদ্ধদেবের একটি লাইন নিয়ে আমরা কৌতুক করেছি খুব। মাত্র চল্লিশেই কেন উনি বিলাপ করবেন ‘আমি বুড়াে, প্রায় বুড়াে, কী আছে আমার আর তীব্র তেতাে মত্ত স্মৃতি ছাড়া’? এই ছিল হাসাহাসির বিষয়। কিন্তু এখন, ওই বয়সে পৌছবার আর সামান্যই যখন বাকি, এখন যেন টের পাওয়া যায় শব্দগুলির ভিতরকার লাঞ্ছনা। কৌতুকটা বুঝি ফিরিয়ে নিতে হলাে আজ।আরাে তা ফিরিয়ে নিতে হলাে গােপীমােহনবাবুর ‘শ্রেষ্ঠ কবিতার ডাক শুনে। সহৃদয় তার আহ্বান, সাহসিক। কিন্তু শ্রেষ্ঠ কবিতা ? শুনে মনে হয় যেন পরীক্ষাঘরের শেষ ঘণ্টা বেজে উঠল। এই কি আমাদের অবসান তবে? আমরা তাে ভাবছিলাম আরাে অনেক বাকি আছে। এগিয়ে-পিছিয়ে খেলা, অনেক নতুন করে শুরু কিংবা নতুন করে ছাড়া। তাহলে তা নয় ? | সত্যি বলা ছাড়া আর কোনাে কাজ নেই কবিতার। কিন্তু জীবিকাবশে শ্ৰেণীবশে এতই আমরা মিথ্যায় জড়িয়ে আছি দিনরাত যে একটি কবিতার জন্যেও কখনাে-কখনাে অনেকদিন থেমে থাকতে হয়। উপরন্তু আমি যে আধুনিকতার কথা ভাবি সেখানে মন্থর পুনরাবৃত্তির কোনাে। মানে নেই, অবাধ প্রগম্ভতার কোনাে প্রশ্রয় নেই। তাই কম লিখি বলে আমার ভয় হয় না। আমার ভয় কেবল এই যে সমস্তটা মিলিয়ে আদ্যন্ত একটিই-যে নাটক গড়ে উঠবার কথা ছিল, আজও তার অবয়ব দেখতে পাই না স্পষ্ট। বলা হয় না কিছু’ : এখনও রয়ে গেল পুরােনাে সেই নিষ্ফলতার বােধ। এ সংকলনের সবচেয়ে প্রাচীন লেখা “কবর”, সবচেয়ে নতুন “ভূমধ্যসাগর” ; মধ্যবর্তী ঠিক কুড়ি বছরের সময় থেকে সাজিয়ে নিতে গিয়ে দেখি, হতাশা ছাড়া হাতে থাকে না কিছুই। | তাই, শ্রেষ্ঠ কবিতা বলার কোনাে মানে নেই একে।

লেখক পরিচিতি

শঙ্খ ঘোষ

1932 – 2021

শঙ্খ ঘোষ (৫ ফেব্রুয়ারি ১৯৩২ – ২১ এপ্রিল ২০২১) ছিলেন একজন বিশিষ্ট ভারতের একজন শক্তিমান বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তিনি ছিলেন কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশের উত্তরসূরী.শঙ্খ ঘোষের প্রথম লেখা কবিতাটির নাম 'দিনগুলি রাতগুলি'। কবিতাটি ১৯৫৩ সালে কৃত্তিবাস পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত হয়। ১৯৫৬ সালে একই শিরোনামে তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষ সারা জীবন শিক্ষকতা করেছেন। তিনি বঙ্গবাসী কলেজ, জঙ্গীপুর কলেজ, যাদবপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ (শিমলা), দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনা করেছেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তার গদ্যগ্রন্থ "বটপাকুড়ের ফেনা" ২০১৬ সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি। তিনি শঙ্খ ঘোষ নামে অধিক পরিচিত হলেও তাঁকে অন্য নামও গ্রহণ করতে দেখা যায়। দশম-একাদশ শতকের সংস্কৃত আলংকারিক কুন্তক-এর নাম তিনি গ্রহণ করেছেন নিজের আরেকটি ছদ্মনাম হিসেবে। আবার শুভময় নামটিও তাকে ব্যবহার করতে দেখা যায়। শঙ্খ ঘোষ ১০ এপ্রিল ২০২১ তারিখে কোভিড-১৯ রোগে আক্রান্ত হন বলে পরীক্ষায় ধরা পড়ে। এরপরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হন এবং ২১ এপ্রিল ২০২১ তারিখে কলকাতায় তাঁর নিজ বাড়িতে সকাল ১১:৩০ -এ মারা যান।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →