বইয়ের পরিচয়
বই এর প্রথম ফ্লাপবাংলা মঞ্চনাটকের ২০০ বছরের ঘটনাবহুল ইতিহাস আর শুধু স্মৃতিনির্ভর হয়ে থাকতে পারছিল না, অথচ একে ঘিরে নাট্যগবেষক, সাংবাদিক ও সাধারণ নাট্যপ্রেমীদের আজ প্রশ্নের অন্ত নেই: গিরিশচন্দ্রের জন্ম তারিখ কত? কার্জনপার্কে অঙ্গন থিয়েটারের উপর পুলিশি হামলায় প্রবীর দত্তের মৃত্যু হল কবে? কবে হল বাদল সরকারের থার্ড থিয়েটারের শুরু? অমরেন্দ্রনাথের মৃত্যু কোন বছর? স্টার থিয়েটার পুড়ল কবে? শম্ভু মিত্রের ইচ্ছাপত্রে কী লেখা আছে? কলকাতা নাট্যকেন্দ্রে ‘গ্যালিলেওর জীবন'-এর টিকিট বিক্রি নিয়ে কী বিতর্ক হয়েছিল? অহীন্দ্র চৌধুরী ট্রাস্ট ব্যাপারটা কী? এইরকম সব হাজারো প্রশ্ন । এই প্রশ্নগুলোর উত্তর সংকলিত করে এক জায়গায় আনা জরুরি হয়ে পড়েছিল, সেই জরুরি কাজটাই এবার সাহিত্য সংসদ করেছে এই অভিধান প্রকাশ করে ।