বইয়ের পরিচয়

ভূমিকাযিনি দ্যুলোক ও ভূলোকের একচ্ছত্রধিপতি, যিনি অসীম জ্ঞানের দ্বারা সবকিছু সৃষ্টি করে অকল্পনীয় সুষ্ঠভাবে পরিচালনা করছেন, যিনি আমার মতো নগণ্য লেখককে কিছু লেখার তওফিক দিয়েছেন, তাঁরই পাক দরবারে জানাই লাখোকোটি শুকরিয়া। জ্ঞান হবার পর থেকে সংসার সম্বন্ধে যতটুকু জ্ঞান অর্জন করেছি, এটা তারই ফসল। এর সমস্ত ঘটনাবলী বাস্তব, আর বিভিন্ন সংসার থেকে নিয়ে রচিত। যারা সত্যিকার স্বামী-স্ত্রী হতে পেরে সংসারধর্ম পালন করে তারাই সাংসারিক জীবনে প্রকৃত সুখী।এই বইয়ে কাহিনী লেখার সময় রাজশাহীর সারেংপুর গ্রামের তাইনুসুর রহমান ভাইয়ের কাছে থেকে সাহায্য পেয়েছি। সে জন্যে তার কাছে আমি চিরকৃতজ্ঞ।

লেখক পরিচিতি

কাসেম বিন আবুবাকার

1978 – বর্তমান

কাশেম বিন আবু বকর একজন ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশী উপন্যাসিক যার উপন্যাসের মূল বিষয়বস্তু গ্রামীণ প্রেক্ষাপটে ইসলামকেন্দ্রিক প্রেম ভালোবাসা। তিনি অধুনা পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশে চলে আসেন। প্রথম জীবনে তিনি ছিলেন একজন বই বিক্রেতা। ১৯৭৮ সালে তিনি তার প্রথম উপন্যাস ফুটন্ত গোলাপ লেখেন। উপন্যাসটি প্রকাশ পেতে এক দশকের মত সময় লেগে যায়। প্রকাশের পরে বইটি বেস্ট সেলারে পরিণত হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি তাকে নিয়ে প্রতিবেদন করার পরে তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন। তার উপন্যাস ঠিক উপন্যাস কিনা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল বিতর্ক তৈরি হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →