বইয়ের পরিচয়

জামে তিরমিযীর অন্যতম একটি অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈহিক গঠন-প্রকৃতি ও আখলাক-চরিত্র নিয়ে লিখা; যা শামায়েলে তিরমিযী' নামে প্রসিদ্ধ। যদিও শামায়েলে তিরমিযী ইমাম তিরমিযীর রচিত স্বতন্ত্র একটি গ্রন্থ; কিন্তু ভারত উপমহাদেশে তা তিরমিযী শরীফের অংশ হিসেবে পাঠদান করানো হয়।br শামায়েলে তিরমিযীতে ইমাম তিরমিযী রহ. ৫৬টি অনুচ্ছেদে প্রায় ৪০০br ভূমিকাbr হাদীস জমা করেছেন। এতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাহেরী ও বাতেনী সৌন্দর্যের হাদীসগুলো এনেছেন। বহুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন-চরিত নিয়ে কলম ধরেছেন; কিন্তু নিশ্চিত বলা যায় যে, ইমাম তিরমিযী এ ক্ষেত্রে সবার অগ্রে। রাসূলুল্লাহ এর আকার-আকৃতি, আখলাক-চরিত্র, উঠা-বসা, লেনদেন, হাসি-মজাকসহ বহু বিষয়ে নবী প্রেমিকদের জন্যে মনকাড়া আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা ইমাম তিরমিযী রহ. কে উত্তম প্রতিদান দিন!br বহুজন বহু ভাষায় শামায়েলে তিরমিযীর ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন । মোল্লা আলী কারী রহ. রচিত আরবী ভাষায় “জামউল ওয়াসায়েল ফী শরহিশ শামায়েল" এগুলোর অন্যতম।br উর্দু ভাষায় রয়েছে শাইখুল হাদীস যাকারিয়া রহ. রচিত 'খাসায়েলে নববী'।br

লেখক পরিচিতি

মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী

আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আস-সুলামি আদ-দারির আল-বুগি আত-তিরমিজি (আরবি: أبو عيسى محمد بن عيسى السلمي الضرير البوغي الترمذي ; ৮২৪–৮ অক্টোবর, ৮৯২) বা ইমাম তিরমিজি ছিলেন একজন পারসিক ইসলামি পণ্ডিত ও হাদিসবেত্তা। তিনি সুনান আল-তিরমিজী হাদিসগ্রন্থের সংকলক। এ গ্রন্থ কুতুব আল-সিত্তাহর অন্যতম এবং এটি সুন্নিদের মাঝে একটি সহিহ হাদিস গ্রন্থ হিসেবেও বিবেচিত হয়। এছাড়াও তিনি শামাইল মুহাম্মাদিয়াহ (শামাইল আত-তিরমিজি নামে পরিচিত) গ্রন্থের রচয়িতা। এটি একটি হাদিস গ্রন্থ। তবে এতে মুহাম্মদ সা. এর ব্যক্তি ও চরিত্র সম্পর্কে হাদিস রয়েছে। ইমাম তিরমিজি একজন দক্ষ আরবি ব্যকরণবিদও ছিলেন। আরবি ব্যাকরণে তিনি বসরার চেয়ে কুফার ধারার পক্ষপাতী ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →