সাইমুম সিরিজ 1-10 বইয়ের প্রচ্ছদ

সাইমুম সিরিজ 1-10

লেখক: আবুল আসাদ

পৃষ্ঠা: 144

ISBN: 9844850024X

বইয়ের পরিচয়

"সাইমুম সিরিজ - ১ : অপারেশন তেলআবিব-১"বইটির শেষের ফ্লাপের কিছু কথা:শাহ ফয়সলের আমরণ সাধ ছিল- মুক্ত ফিলিস্তিনে মজসিদুল আকসার মুক্ত বুকে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করবেন। শহীদ শাহ ফয়সলের সে সপ্ন, সে সাধ পুরণ করতে এগিয়ে এল সাইমুম, মজলুম মুসলিম জনতার বিপ্লবী সংগঠন সাইমুম। ফিলিস্তিনের মরুভূমি, মালভূমি ও উপত্যকা ঘিরে রচিত হল এক অমর কাহিনী... দ্বন্দ্বসংঘর্ষে, রহস্য-রােমাঞ্চে ভরা অপরূপ এ কাহিনী। কি সেই কাহিনী?

লেখক পরিচিতি

আবুল আসাদ

1942 – বর্তমান

আবুল আসাদ (জন্ম: ৫ আগস্ট ১৯৪২) একজন বাংলাদেশী সাংবাদিক, প্রাবন্ধিক ও কলামিস্ট। তিনি দৈনিক সংগ্রামের সম্পাদক। তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যোগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন প্রাবন্ধিক ও কলাম লেখক। এ পর্যন্ত প্রকাশিত তার গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ 'কাল পঁচিশের আগে ও পরে' এবং 'একশ' বছরের রাজনীতি', ঐতিহাসিক ঘটনার চিত্রধর্মী গল্প 'আমরা সেই সে জাতি' (তিন খন্ড) এবং প্রবন্ধ সংকলন 'একুশ শতকের এজেন্ডা'। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম হলো সাইমুম সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৬৪টি বই প্রকাশিত হয়েছে। তিনি কয়েকবার গ্রেফতারও হয়েছেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →