সাইমুম সিরিজ 41-50 বইয়ের প্রচ্ছদ

সাইমুম সিরিজ 41-50

লেখক: আবুল আসাদ

পৃষ্ঠা: 189

ISBN: 9844851017

বইয়ের পরিচয়

"সাইমুম সিরিজ - ৪১ : আন্দামান ষড়যন্ত" বইয়ের ফ্ল্যাপের থেকে নেয়া:বন্দী আহমদ শাহ আলমগীরের সন্ধানে রস দ্বীপে যাবার পথে আহমদ মুসাকে একটি হেলিকপ্টার বােট থেকে তুলে নিয়ে বন্দী করল...। ইসরাইলী গােয়েন্দা কোলম্যান কোহেন ছুটে এল আহমদ মুসাকে দেখামাত্র হত্যার মিশন নিয়ে...। পালাতে গিয়ে আহত আহমদ মুসা সংজ্ঞালােপকারী গ্যাসের প্রভাবে সংজ্ঞা হারিয়ে পড়ে গেল জংগলে...। তাকে বন্দী করার জন্যে ছুটছে স্বামী স্বরূপানন্দের দল...। দৃশ্যপটে আবির্ভূত হলাে ড্যানিশ দোবন ও ডাক্তার সুস্মিতা বালাজী...। কি ঘটতে যাচ্ছে? ...মহাগুরু শংকরাচার্য ওদিকে আলটিমেটাম দিয়ে বসেছে আহমদ মুসা ১২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করলে বন্দীনী শাহ বানু ও সাহারা বানুর ভাগ্যে জুটবে লােম শিহরক এক পরিণতি...। সব মিলিয়ে বিপদের ঘনঘটা—এই ঘনঘটার মধ্যে আলাের সন্ধান মিলবে কি? কিভাবে মিলবে? শাহ বানু সাহারা বানু উদ্ধার হবে? কিভাবে হবে? এসব প্রশ্নের উত্তর নিয়ে এলাে। জমজমাট এক কাহিনী ‘আন্দামান ষড়যন্ত্র।

লেখক পরিচিতি

আবুল আসাদ

1942 – বর্তমান

আবুল আসাদ (জন্ম: ৫ আগস্ট ১৯৪২) একজন বাংলাদেশী সাংবাদিক, প্রাবন্ধিক ও কলামিস্ট। তিনি দৈনিক সংগ্রামের সম্পাদক। তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যোগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন প্রাবন্ধিক ও কলাম লেখক। এ পর্যন্ত প্রকাশিত তার গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ 'কাল পঁচিশের আগে ও পরে' এবং 'একশ' বছরের রাজনীতি', ঐতিহাসিক ঘটনার চিত্রধর্মী গল্প 'আমরা সেই সে জাতি' (তিন খন্ড) এবং প্রবন্ধ সংকলন 'একুশ শতকের এজেন্ডা'। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম হলো সাইমুম সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৬৪টি বই প্রকাশিত হয়েছে। তিনি কয়েকবার গ্রেফতারও হয়েছেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →