সাইমুম সিরিজ 51-54 বইয়ের প্রচ্ছদ

সাইমুম সিরিজ 51-54

লেখক: আবুল আসাদ

পৃষ্ঠা: 191

ISBN: 9847027400225

বইয়ের পরিচয়

বিজ্ঞানের ভয়ংকর অপব্যবহার করছে হিংস্র, অর্থলোলুপ রহস্যময় এক শক্তি- শত শত হেক্টর ফার্মল্যান্ডের মালিকানা একের পর এক চলে যাচ্ছে রহস্যের অন্ধকারে লুকানো এই শক্তির হাতে। মালিকরা নিরব, নিষ্ত্রিুয়, পাপেট- পাপেটদের ঘরে উত্তরাধীকারী হিসাবে যারা আসছে তারাও পাপেট। পাপেট পরিবারে রূপান্তর ঘটছে মালিক পরিবারগুলোর!... এ ষড়যন্ত্র এক ভয়ংকর মহামারি রূপ নিল! কিভাবে ঘটছে এমন অবিশ্বাস্য ব্যাপার?... ক্লোন ষড়যন্ত্র- বিজ্ঞানের এক ভয়ংকর অপব্যবহার। বছরের পর বছর ধরে চলা এ ষড়যন্ত্রের ব্যাপারে কোন প্রশ্ন, কোন সন্দেহ কারো মনে জাগেনি। অবশেষে তা ধরা পড়ল এক নারীর চোখে। কে সেই নারী?... কিভাবে ধরা পড়ল?... প্রতিকারের কোন উপায় না দেখে ভয়ে চেপে রাখে সেই নারী সব কথা। মৃত্যুর পূর্ব মুহূর্তে সেই নারী তার ডাইরি তুলে দেয় আহমদ মুসার হাতে- যাতে ষড়যন্ত্রের সব কথা লিখে রেখেছিল।.... এভাবেই ঐ নারী আহমদ মুসাকে ঠেলে দিল মহাবিপদসংম্কুল সমস্যার জালে ও ভয়ংকর এক পথে। কি করবে আহমদ মুসা?.... পদে পদে অদৃশ্য শত্রুর বিষাক্ত ছোবল!.... এ সব পায়ে দলে আহমদ মুসা কিভাবে বাঁচাবে মানব সভ্যতাকে ধ্বংসের জটিল আবর্ত থেকে? রহস্য, রোমাঞ্চ ও সংঘাতের সম্পূর্ণ নতুন এক কাহিনী নিয়ে হাজির হলো “ক্লোন ষড়যন্ত্র”

লেখক পরিচিতি

আবুল আসাদ

1942 – বর্তমান

আবুল আসাদ (জন্ম: ৫ আগস্ট ১৯৪২) একজন বাংলাদেশী সাংবাদিক, প্রাবন্ধিক ও কলামিস্ট। তিনি দৈনিক সংগ্রামের সম্পাদক। তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যোগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন প্রাবন্ধিক ও কলাম লেখক। এ পর্যন্ত প্রকাশিত তার গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ 'কাল পঁচিশের আগে ও পরে' এবং 'একশ' বছরের রাজনীতি', ঐতিহাসিক ঘটনার চিত্রধর্মী গল্প 'আমরা সেই সে জাতি' (তিন খন্ড) এবং প্রবন্ধ সংকলন 'একুশ শতকের এজেন্ডা'। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম হলো সাইমুম সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৬৪টি বই প্রকাশিত হয়েছে। তিনি কয়েকবার গ্রেফতারও হয়েছেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →