বইয়ের পরিচয়

"সুখ-সমৃদ্ধি" বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃআপনি সাফল্য চান? এই বইয়ে আমি নিশ্চিত সাফল্য লাভের একটি সহজ ফর্মুলা প্রকাশ করেছি। এই জাদুবিদ্যার সাহায্যে আপনি সুখ অর্জন করবেন, পাবেন আরও টাকা, আরও সম্মান, পূরণ করবেন আপনার মনের সবগুলাে শখ-সাধ-ইচ্ছা-অভিলাষ। এই বইতে যে ফর্মুলা আপনি শিখবেন সেটিকে আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে পারেন।পদ্ধতিটা যে সত্যি কাজের, বুজরুকি বা ধোকাবাজি নয় তার সবচেয়ে বড় সাক্ষী আমি, বিদ্যুৎ মিত্র। এটাকে কাজে লাগিয়ে গুপ্তধনের সন্ধান পেয়েছি আমি। আপনিও পাবেন।

লেখক পরিচিতি

বিদ্যুৎ মিত্র

1936 – 2022

কাজী আনোয়ার হোসেন (১৯ জুলাই ১৯৩৬-১৯ জানুয়ারি ২০২২) ছিলেন একজন বাংলাদেশি লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা ধারাবাহিকের প্রকাশক সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে তিনি ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে প্রকাশ করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব নাম ব্যবহার করতেন। == জন্ম ও শৈশব == কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তার পৈত্রিক নিবাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। তার পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন (১৮৯৭-১৯৮১) , মাতা সাজেদা খাতুন ( ১৯০৫-১৯৭৫)। তারা ছিলেন ৪ ভাই, ৭ বোন। ঢাকা মেডিকেল কলেজের পূর্ব সীমানায় উত্তর ও দক্ষিণ কোণে যে দুটি দোতলা গেস্ট হাউজ আজও দেখা যায়, সেখানেই উত্তরের দালানটিতে আনোয়ার হোসেনের ছেলেবেলা কেটেছে। ১৯৪৩ খ্রিষ্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় বাড়ি বদল করে তারা দক্ষিণ দিকের গেস্ট হাউসে চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের কিছু অংশ দক্ষিণ দিকে ছিল। অধ্যাপক ডক্টর কাজী মোতাহার হোসেন তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন। পরে অবশ্য তারা বাসা বদল করে সেগুনবাগিচায় নিজেদের বাসায় চলে আসেন। == শিক্ষাজীবন == তিনি ১৯৫২ খ্রিষ্টাব্দে সেন্ট গ্রেগরি স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর জগন্নাথ কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →