বইয়ের পরিচয়

"সেকেণ্ড ফাউণ্ডেশন" বইটির ফ্ল্যাপের অংশ থেকে নেয়া:হ্যারি সেলডন গ্যালাক্সির সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ। মানবজাতিকে রক্ষার জন্য আজীবন সাধনার মাধ্যমে গড়ে তুলেছেন সাইকোহিস্টোরির মতাে অতি উন্নত এক বিজ্ঞান। এই বিজ্ঞানের সাহায্যে তিনি আগেই বুঝতে পেরেছিলেন ধ্বংস হয়ে যাচ্ছে প্রথম গ্যালাক্টিক এম্পায়ার। এই ধ্বংস ঠেকানাের কোনাে উপায় নেই। তারপরে গ্যালাক্সিতে শুরু হবে ত্রিশ হাজার বছরব্যাপী অরাজকতা, বিশৃঙ্খলা, হানাহানি এম্পায়ারের পতন ঠেকানাে না গেলেও ত্রিশ হাজার বছরের অরাজকতা কমিয়ে মাত্র এক হাজার বছরের মধ্যে তিনি প্রথমটার চেয়ে আরাে শক্তিশালী এবং সুসংহত নতুন এম্পায়ার গড়ে তুলতে পারবেন। পরিকল্পনা মােতাবেক সম্পূর্ণ নতুন এক গ্রহে তৈরি করা বিজ্ঞানীদের নতুন এই কলােনিই পরিচিত হয়ে উঠে ফাউণ্ডেশন নামে। প্রথম গ্যালাক্টিক এম্পায়ারের চূড়ান্ত পতন ঘটে ফাউণ্ডেশনের হাতে। তারপর গ্যালাক্সিতে ফাউণ্ডেশনের রাজ্য বিস্তার চলতে থাকে। অব্যাহত গতিতে। কিন্তু আচমকা মিউল নামের এক মিউট্যান্ট শক্তির আবির্ভাবে তার মেন্টাল পাওয়ারের কাছে ফাউণ্ডেশনও পরাজিত হয়। যা থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় সেকেণ্ড ফাউণ্ডেশন। কারণ একটা ধারণা প্রচলিত আছে যে সেলডন মেন্টাল সাইন্টিস্টদের নিয়ে আরেকটা ফাউণ্ডেশন তৈরি করে গেছেন মিউল প্রথম থেকেই সেকেণ্ড ফাউণ্ডেশন খুঁজছে, নইলে তার গ্যালাক্সি দখল সম্পূর্ণ হবে না। কিন্তু কোথায় সেকেণ্ড ফাউণ্ডেশন?

লেখক পরিচিতি

আইজাক আসিমভ

1920 – 1992

আইজাক আসিমভ (জানুয়ারি ২, ১৯২০ – এপ্রিল ৬, ১৯৯২), আইপিএ: /ˈaɪzək ˈæzɪˌmɑv/ আইজ়াক্‌ অ্যাজ়িমভ়্‌, মূলত Исаак Озимов ইসাক্‌ আজ়িমভ়্‌ কিন্তু বর্তমানে রাশিয়ানে এভাবে লিখা হয়: Айзек Азимов) ছিলেন রাশিয়ান বংশোদ্ভুত এবং রাশিয়ায় জন্মগ্রহণকারী প্রখ্যাত মার্কিন লেখক এবং জৈব রসায়নের অধ্যাপক। তিনি মূলত বিজ্ঞান কল্পকাহিনী এবং জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন এবং এক্ষেত্রে তার সাফল্য গগনচুম্বী। যোগ্যতা বিবেচনায় তাকে বিজ্ঞান কল্পকাহিনীর গ্র্যান্ড মাস্টার আখ্যায় ভূষিত করা হয়েছে। তিনি জীবনে ৫০০'র-ও অধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন, লিখেছেন প্রায় ৯,০০০ চিঠি ও পোস্টকার্ড। ডিউই দশমিক পদ্ধতি দ্বারা চিহ্নিত ১০টি প্রধান বিষয়ের ৯টির উপরেই তিনি লিখেছেন। আর দর্শনের চিহ্নিত ১০০টি বিষয়ের মাত্র একটির উল্লেখ তার রচনায় পাওয়া যায়না। বিজ্ঞান কল্পকাহিনীর এই পণ্ডিত তার জীবদ্দশায় চিহ্নিত বিজ্ঞান কল্পকাহিনীর বিগ থ্রি-এর একজন ছিলেন। অন্য দুজন ছিলেন রবার্ট এ হাইনলেইন এবং আর্থার সি ক্লার্ক। আসিমভের সবচেয়ে প্রসিদ্ধ রচনা হচ্ছে ফাউন্ডেশন সিরিজ। তার অন্যান্য প্রধান সিরিজের মধ্যে রয়েছে গ্যালাক্টিক সাম্রাজ্য সিরিজ এবং রোবট সিরিজ যে দুটিকে পরবর্তিতে তিনি ফাউন্ডেশন সিরিজের অন্তর্ভুক্ত করেছেন ভবিষ্যৎ ইতিহাস বিনির্মাণের জন্য। ভবিষ্যৎ ইতিহাস নির্মাণের এই প্রক্রিয়ার অগ্রদূত ছিলেন কর্ডওয়েইনার স্মিথ এবং পাউল এন্ডারসন। তার অসংখ্য ছোটগল্পের মধ্যে নাইটফল গল্পটি ১৯৬৪ সালে সাইন্স ফিকশন রাইটার্স অফ আমেরিকা কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী শীর্ষক ছোটগল্পের সম্মানে ভূষিত হয়। তিনি পল ফ্রেঞ্চ ছদ্মনামে ছোটদের জন্য লিখতেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →