বইয়ের পরিচয়

"হিংসা ও অহংকার" বইয়ের ভূমিকাঃমানব সমাজে শান্তি ও শৃংখলা বিনষ্টকারী দু’টি দুরারােগ্য ব্যাধির নাম ‘হিংসা ও অহংকার’। দুনিয়াবী কোন ঔষধ দিয়ে এ দু'টি রােগ সারানাের কোন উপায় নেই। উক্ত দু’টি বিষয়ে মাসিক আত-তাহরীক-এর দরসে হাদীছ (১৬/৮ সংখ্যা মে ২০১৩) ও দরসে কুরআন (১৭/৬ সংখ্যা মার্চ ২০১৪)-এর নিয়মিত কলামে মাননীয় লেখকের দু’টি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধ দু’টির গুরুত্ব ও প্রয়ােজনীয়তা বিবেচনা করে আমরা সম্মানিত লেখকের মাধ্যমে দু’টি নিবন্ধকে একত্রে পরিমার্জিত করে বই আকারে প্রকাশ করলাম। স্বভাবতঃই এতে অনেক কিছুর সংযােজন ও বিয়ােজন ঘটেছে। যা বিষয়বস্তুটিকে আরও পরিণত করেছে। খােলা মনে পাঠ করলে এর দ্বারা আল্লাহ অনেককে উক্ত ব্যাধি থেকে মুক্তি দিবেন বলে আশা করি।আল্লাহ মাননীয় লেখক এবং তাঁর পিতা-মাতা ও পরিবারবর্গকে ইহকালে ও পরকালে সর্বোত্তম পারিতােষিক দান করুন। আমীন!

লেখক পরিচিতি

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

1948 – বর্তমান

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব (জন্ম ১৫ জানুয়ারি ১৯৪৮) হলেন বাংলাদেশের একজন ইসলামী বিদ্বান, শিক্ষাবিদ, গবেষক ও সমাজ সংস্কারক। তিনি ধর্মীয় সংগঠন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমীর। তিনি মাসিক আত-তাহরীক নামক একটি ইসলামী পত্রিকার প্রধান সম্পাদক এবং কয়েকটি সমাজকল্যাণমূলক সংস্থার পরিচালক। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেন। সমাজ সেবক হিসেবে তিনি দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার বিরোধী। ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার পরিবর্তে তিনি ধর্ম ও নৈতিকতা সম্বলিত ইসলামী শিক্ষা ব্যবস্থায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সামাজিক অবিচার প্রতিরোধ ও নৈতিকতার উন্নয়নের জন্য তিনি মানব রচিত আইনের পরিবর্তে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বলে থাকেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →