হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস (৭) বইয়ের প্রচ্ছদ

হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস (৭)

লেখক: জে. কে. রাওলিং

পৃষ্ঠা: 656

ISBN: 9844642671

বইয়ের পরিচয়

"হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস" বইটির সম্পর্কে কিছু কথা:ডেথলী হ্যালোস বলতে তিনটি রহস্যময় বস্তুকে বোঝায়। এগুলো হল- দ্য রিসারেকশান স্টোন বা পুনর্জন্মী পাথর অর্থাৎ একটি পাথর যা মৃতকে জীবিত করতে পারে, দ্য এল্ডার ওয়ান্ড বা একটি অপরাজেয় জাদুদন্ড এবং দ্য ইনভিজিবিলিটি ক্লোক বা একটি প্রকৃত অদৃশ্য হওয়ার আলখাল্লা। হ্যারি জানতে পারে যে ভোল্ডেমর্ট এল্ডার ওয়ান্ডটি খুঁজছে।বিস্তারিত জানতে বইটি অবশ্যই পড়ুন...

লেখক পরিচিতি

জে. কে. রাওলিং

1965 – বর্তমান

জোয়ানে "জো" রাউলিং ওবিই (জন্ম: জুলাই ৩১ ১৯৬৫) একজন সফলতম ইংরেজ কল্পকাহিনী লেখিকা যিনি জে. কে. রাউলিং ছদ্মনামে লেখালেখি করেন। রাউলিং জনপ্রিয় কল্পকাহিনী হ্যারি পটার সিরিজের রচয়িতা, যা তাকে বিশ্বজুড়ে সম্মান ও জনপ্রিয়তা এনে দিয়েছে। এ সাহিত্য কর্মের জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছেন। সারা বিশ্বে হ্যারি পটার সিরিজের ৫০০ মিলিয়নেরও অধিক কপি বিক্রি হয়েছে। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে ফোর্বস পত্রিকা তার সম্পত্তির পরিমাণ £৫৭৬ মিলিয়ন (১ বিলিয়ন মার্কিন ডলারের কিছু বেশি) বলে তথ্য প্রকাশ করেছে, যা তাকে বই-লিখে বড়লোক হওয়া প্রথম বিলিয়নিয়ার (আমেরিকান ডলারে) হিসেবে প্রতিষ্ঠা করেছে। ২০০৬ সালে ফোর্বস পত্রিকা তাকে অপরাহ উইনফ্রের পর পৃথিবীর দ্বিতীয় সেরা মহিলা ধনী হিসেবে তথ্য প্রকাশ করেছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →