বাংলা ব্যাকরণ

বাংলা ব্যাকরণ

লেখক পরিচিতি

উইকিপিডিয়া থেকে

বাংলা ব্যাকরণ (বাংলা উচ্চারণ: /baŋla bækɔron/ ()) হলো একটি বিশ্লেষণশাস্ত্র, যেখানে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বিশ্লেষণ এবং বর্ণনা করা হয়। বাংলা ভাষার ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা বাংলা ব্যাকরণের কাজ। ব্যাকরণগ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে। ব্যাকরণের এই ভাষাবিশ্লেষণের ক্ষেত্রে পরস্পর নির্ভরশীল চারটি বিভাগ রয়েছে, সেগুলো হলো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও বাগর্থতত্ত্ব। প্রচলিত বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের মধ্যেই ধ্বনিবিজ্ঞানের বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়; যদিও ধ্বনিবিজ্ঞান ভাষাবিজ্ঞানে ধ্বনিতত্ত্বের বহির্ভূত একটি শাখা। এছাড়া অভিধানতত্ত্ব, ছন্দ ও অলংকার প্রভৃতিও বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়।

উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗