লেখক পরিচিতি
উইকিপিডিয়া থেকে
ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার (সংক্ষেপেঃ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া) একজন বাংলাদেশী সালাফী ইসলামী পণ্ডিত, মিডিয়া ব্যক্তিত্ব, অধ্যাপক, লেখক, দাঈ ও ইসলামী বক্তা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একজন অধ্যাপক। তিনি এনটিভি, পিস টিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ইসলামি অনুষ্ঠানে, ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এবং নানা ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকেন। এছাড়াও তিনি পত্র-পত্রিকায় লেখালিখি করে থাকেন। তার লিখিত বাংলা ভাষায় কুরআনের অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির যা তাফসীরে যাকারিয়া নামে পরিচিত, তা সৌদি আরবের সরকারি প্রকাশনালয় কিং ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত হয়েছে। তার হিন্দুসিয়াত ওয়া তাসুর ও শিরক ফিল কাদিম ওয়াল হাদিস বই দুটি আরব বিশ্বে অত্যন্ত সমাদৃত ও জনপ্রিয়। পাশাপাশি তার একাধিক বই বাংলাদেশের সরকারি উচ্চশিক্ষা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে।
উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗Goodreads থেকে
Author of গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তি, and শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি
সূত্র: Goodreads ↗