আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী

আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী

লেখক পরিচিতি

উইকিপিডিয়া থেকে

আব্দুল্লাহ আল মাহাদ (৬৯০-৭৬২) হলেন একজন ইসলামী পন্ডিত, ধর্মতত্ত্ববিদ এবং হাদীস বর্ণনাকারী। তিনি হাসান ইবনে আলী এবং হুসেন ইবনে আলীর উভয়ের নাতি। তার পূর্ণ নাম হলো আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে আল-হাসান ইবনে আল-হাসান ইবনে আলি ইবনে আবি তালিব আল-হাশিমি আল-কুরাশী। তিনি আবদুল্লাহ আল-মাহাদ, আব্দুল্লাহ আল মাহাজ (বাংলাদেশে) এবং আব্দুল্লাহ আল-কামিল নামেও পরিচিত ছিলেন। তার পুত্রদের মধ্যে মুহাম্মদ এবং ইব্রাহিম আব্বাসীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। ইদ্রিস উত্তর-পশ্চিম আফ্রিকায় বিদ্রোহ করেছিলেন এবং ইদ্রিস রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। শিয়াদের মধ্যে তিনি একজন শহীদ হিসাবে বিবেচিত হন। আব্বাসীয় শাসক আল মানসুর তাকে বন্দী করেছিলেন। আল-মনসুর তার বিদ্রোহী পুত্রদের লুকানোর জায়গার ঠিকানা জানতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা প্রকাশ করতে অস্বীকার করার জন্য বন্দী হন এবং তিন বছর কারাভোগ করার পর তাকে হত্যা করা হয়। ইরাকের আল-শিনাফিয়া শহরে তার সমাধি রয়েছে। বর্তমানে সমাধিটি আবদুল্লাহ আবু নাজমের মাজার বলে পরিচিত।

উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗