নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি
পৃষ্ঠা: 127
ISBN: 9788177561494
বইয়ের পরিচয়
"নিবেদিতা রিসার্চ ল্যাবরেটারি" বইয়ের ফ্ল্যাপের লেখা:যতবারই একটি করে প্রিয় ছাত্রকে সহকারী করে নিজের সাধনায় নিয়ােজিত করতে চেয়েছেন বিশ্রুত বাঙালি বিজ্ঞানী জীমূতবাহন, ততবারই স্ত্রী ঈশিতা তাঁর হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছেন সেই ছাত্রদের। জামাই করে তাদের সরিয়ে নিয়েছেন জীমূতবাহনের কাছ থেকে। মেয়েদের কথা ভেবেও কিন্তু এতে সুখী হতে পারেননি জীমতবাহন। সায় দিতে পারেননি ঈশিতার আচরণে। অবশেষে এল এক চরম পরীক্ষার দিন। নতুন সহকারী অমিতাভকে সরিয়ে নিয়ে যেতে চাইলেন ঈশিতা, ছােট মেয়ে মদালসার সঙ্গে বিয়ে দেবেন বলে। মদালসাই বিজ্ঞানীর সব থেকে প্রিয় কন্যা। কী করবেন জীমূতবাহন? তিনি কি বারংবার হেরে যাবেন ঈশিতার কাছে? একদিকে পিতৃস্নেহ, অন্যদিকে জীবনব্যাপী সাধনার প্রতিবন্ধকতা, কোন পথ বেছে নেবেন এই বিষয়বিমুখ বিজ্ঞানী? এক অসামান্য উপন্যাসের আশ্চর্য কাহিনী।